চণ্ডী লাহিড়ী

২০০৬ অক্টোবরে রোমে প্রথম ফিলম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল। ভেনিস ফিলম ফেস্টিভ্যালের পাল্টা ফেস্টিভ্যাল করতে চান উদ্যোক্তারা। শুরুতেই গলদ।
বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে সোফিয়া লোরেন অন্যতম। খোদ ইটালিতে তাঁর জনপ্রিয়তা তুলনাহীন। সবচেয়ে বড়ো কথা চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেবার পর ৭২ বছরের এই অভিনেত্রী রোমেই বসবাস করছেন। উদ্যোক্তারা তাঁকে আমন্ত্রণ করতেই ভুলে গেলেন। সেদেশের সংবাদপত্রের শিরোনামে ফেস্টিভালের কোনো কথা নেই। সোফিয়া লোরেনকে নিমন্ত্রণ করা হয়নি—এটাই তো বড়ো খবর। সংবাদপত্রের সমালোচনা—সোফিয়ার অপমান তো গোটা দেশকেই অপমান। সোফিয়া এই অপমান নীরবে মেনে নেননি। তিনি টিভির একটি বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিলেন। সবাই চলে গেলেন টিভির কাছে। রোম ফেস্টিভ্যাল নিয়ে কেউ কোনো প্রসঙ্গই তুলল না। যেন কোনো ফেস্টিভ্যালই সেদেশে হচ্ছে না। হলেও কারও মাথাব্যথা নেই। সোফিয়া সেদেশের নয়নমণি। এখনও তিনি অক্লান্তকর্মা সেবাব্রতী। পারিবারিক সূত্রে জানি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন