চণ্ডী লাহিড়ী
হাস্যরস এবং জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রে দাদাঠাকুর এক কিংবদন্তী। মুখে মুখে ব্যঙ্গ কবিতা রচনা করতেন। গান বানাতেন ও গাইতেন। কখনো সেইসব মণিমুক্তো সযত্নে লিখে বই প্রকাশের কথা ভাবতেন না। চটুল প্রশ্নের জবাবে তীক্ষ্ণ অথচ প্রাণঘাতী উত্তরও মুখে মুখে দিতে পারতেন—সেই জবাবে কেউ মর্মাহত হত না। রাজা মহারাজের দরবার তাঁর কাছে ছিল অবারিত। কিন্তু দানগ্রহণ করা মহাপাপ বলে মনে করতেন। নিজের জন্মসাল সম্পর্কে বলেছিলেন—আমি যে সালে জন্মেছি সেই সালে কেবল ভদ্রলোকেরাই জন্মেছিল। অর্থাৎ পরোক্ষে বলে ছিলেন—সবাই ছোটোলোক।

বন্ধুবর হিমানীষ গোস্বামীর সৌজন্যে
স্বপক্ষ-সমর্থনে ব্যাখ্যা করলেন—আমার জন্ম ১৮৮১ তে। ডানদিক থেকে দেখলে ১৮৮১, বাঁদিক থেকে দেখলেও ১৮৮১—ভদ্রলোকের এক কথা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন