চণ্ডী লাহিড়ী
১২৭৭ সালের বিদূষক পত্রিকায় পক্ষীর দলের এক সদস্য লিখেছেন, ‘পাঁচ বছর আগে বাগবাজারের শিবচন্দ্র মুখোপাধ্যায় পক্ষীর দলের সৃষ্টি করেন। আমি তাঁর দ্বিতীয় ক্যান্ডিডেট। ৩০০ পক্ষী প্রতিদিন পালুয়ে রুজি হাজির। কেউ শকুনি, কেউ চিল, কেউ বাজ, কেউ কপোত, কেউ পেঁচা, কেউ কোকিল, কেউ পাপিয়া, কেউ কাদাখোঁচা, কেউ ছাতা, কেউ বুলবুলি, কেউ বা দুর্গা টুনটুনি। আমি প্রথম টুনটুনির দলেই ভত্তি হলেম।
শিবচন্দ্রবাবুর পারমিটে চাকরি, মাসে প্রায় তিনসহস্র উপায়। এছাড়া পৈতৃক জমিদারিতে লক্ষাধিক টাকা আয়। পক্ষীরা কেউ কেরানি। কেউ মেট, কেউ সরকারড্ডএই রকম সবাই এক এক কাজে নিযুক্ত। বেকার কেউ নেই। বাবু যখন যা বলেন, পক্ষীরা তখনই তাতে হাজির।’ ‘...গাঁজার খরচ লক্ষাধিক টাকা বরাদ্দ। আজিও লোকে গল্প করে। বাগবাজারের শিবের মতো সকের প্রাণ কখনও কারো হয়নি, হবে না। বস্তুত যথার্থই তিনি শিব ছিলেন।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন