চণ্ডী লাহিড়ী
ফ্রান্সের রানি সারা দেশের রানি। রানির প্রথম সন্তান সিংহাসনের অধিকারী। সিংহাসনের যিনি উত্তরাধিকারী হবেন তিনি সত্যিই রানির গর্ভজাত কিনা সেটা জানার অধিকার ছিল প্রতিটি প্রজার।
সেদেশে একটি লজ্জাকর আইন ছিল। রানির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবার সময় প্রসব দৃশ্য দেখার অধিকার ছিল প্রজাদের। অভিজাতবর্গের অনেকেই রানির সন্তান প্রসবের দৃশ্য উপভোগ করতেন। চেয়ার নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। নার্স ছিলেন পুরুষ।

রানি আঁতোয়ানেৎ যখন প্রথম সন্তানের জন্ম দেন তখনও এই ব্যবস্থা চালু ছিল। কন্যা সন্তান তেমন পছন্দ ছিল না। রাত্রি সাড়ে এগারোটায় রানি কন্যাসন্তানের জন্ম দেন। নাম মারিয়া থেরেসা। তিন বছর পর পুত্রসন্তানের জন্ম হলে সারা প্যারিসে আনন্দের বন্যা বয়ে যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন