চণ্ডী লাহিড়ী
কবি সুভাষ মুখোপাধ্যায় সাধারণ মানুষের কাছে একজন কবি হিসেবেই পরিচিত। কেউ কেউ তাকে প্রাবন্ধিক বলেও চেনে। দীর্ঘদিন রাজনীতিচর্চার ফলে অতিউৎসাহীরা তাঁর রচনায় বিপ্লবের গন্ধ খোঁজার চেষ্টা করেন। আসলে আমাদের সুভাষদা ছিলেন জীবনরসিক। তাঁর প্রিয় নেশা ছিল মাছধরা। যতবার বিদেশে গিয়েছেন, নিয়ে এসেছেন, মাছ ধরার নানা সরঞ্জাম। নানারকম বঁড়শি আর ছিপ।
তাঁর বন্ধু নীরেন্দ্রনাথ চক্রবর্তী মজার গল্প বলেছেন। একবার শহরের বাইরে কোথাও মাছ ধরতে গিয়েছেন। সারাদিন বৃথা গেল। কিছুই পেলেন না। রাত্রে খাবার পাতে গৃহস্থ বোঁদে পরিবেশন করলেন। সুভাষদা সেই রাত্রেই চললেন—বোঁদে দিয়ে মাছ ধরবেন। আহা বেচারি মাছেরা তো এমন সুস্বাদু খাবার খায়নি। আজকের বৃদ্ধ নীরেনদাকে দেখলে কেউ বুঝবেনা সেদিনের কৌতুকপ্রিয় মানুষটিকে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন