চণ্ডী লাহিড়ী
উডি এ্যালেন মার্কিন চলচ্চিত্রে অতি বিখ্যাত নাম। ব্যক্তিগত কমেডির ক্ষেত্রে চার্লি চ্যাপলিনের সমকক্ষ না হলেও উডি মার্কিন জনসাধারণের নয়নমণি। উডি জনপ্রিয় কিন্তু জনসাধারণকে এড়িয়ে চলেন। স্বভাবে বড়োই লাজুক মঞ্চে উঠতে ভয় পান। বাড়ি থেকে বের হয়ে দ্রুত ফুটপাথের ওপারে চলে যান এবং দ্রুত ভিড়ে মিশে যান। ১৯৮৭তে লস এনজেলসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেন। অথচ নির্ধারিত দিনে তাঁকে লস এনজেলসে পাওয়া গেল না। উডিকে খুঁজে পাওয়া গেল নিউইয়র্কের মাইকেল পাব-এ জাজ ক্লারিওনেট বাজাচ্ছেন। পাছে মঞ্চে উঠে কিছু বলতে হয় এই ভয়ে উডি পালিয়ে বেড়ান।

উডি চলচ্চিত্র-নির্মাণ করবেন, তার কাহিনি লিখবেন, নির্দেশনা করবেন— এমন সব দুঃসাহসিক ব্যাপার নিয়ে তাঁর মধ্যে প্রস্তুতি ছিল না। উডির একটা মস্ত গুণ ছিল— তিনি খুব ভাল ‘গ্যাগ’ এবং জোকস লিখতে পারতেন। আর লিখতে পারতেন খুব দ্রুত। এজন্য ঘণ্টায় ২ ডলার নিতেন। এক ঘণ্টায় ৫০টি গ্যাগ লিখেছেন এবং প্রত্যেকটি মুদ্রণযোগ্য। এই গ্যাগের জন্য সুনাম এত বেড়ে গেল যে, ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি ডেকে নিয়ে কাজ দেন গ্যাগ সেকশনে। সেকালের বেতার ও টিভিতে গ্যাগ শোনার চহিদা খুব ছিল। এখানেই উডির কপাল খুলে যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন