চণ্ডী লাহিড়ী
মিশরে তখন ভারতের রাষ্ট্রদূত আপা পন্থ। তিনি তাঁর স্মৃতিকথায় এক মজার ঘটনা লিখেছেন। বিমল রায়ের ‘মাদার ইন্ডিয়া’ ছবিটি দেখানোর ব্যবস্থা করেছেন চ্যারিটি শো হিসেবে। তখন মিশরের প্রেসিডেন্ট আবদেল গামলে নাসের। সদাব্যস্ত মানুষ। তিনি উপস্থিত থাকলে অনুষ্ঠানটির গুরুত্ব বাড়বে। আপা পন্থ স্বয়ং গেলেন প্রেসিডেন্ট নাসেরকে নিমন্ত্রণ করতে। ‘জানি স্যার আপনি খুব ব্যস্ত। মাত্র দশ মিনিট থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করুন—এই অনুরোধ।’ নির্দিষ্ট দিনে সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন নাসেরের। তিনি এলেন ঠিক কুড়ি মিনিট দেরি করে।
‘বেশি নয় স্যার। আমাদের জন্য মাত্র দশ মিনিট সময় দিন। তাতেই আমরা খুশি হব।’
নাসের রাষ্ট্রদূতকে ডেকে বললেন, ‘তুমি মাদার ইন্ডিয়া দেখেছ।’
‘না, স্যার! আজ দেখব।’
—‘শোনো, আমি দু-বার মাদার ইন্ডিয়া দেখেছি। আবার আজ দেখব। পুরোটাই দেখে বাড়ি যাব।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন