চণ্ডী লাহিড়ী
মার্কিন দেশের স্বাধীনতা সংগ্রামে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাঁর অধীনে যে-সৈন্যদল ছিল তাদের নামে অভিযোগ এল, চার্চে প্রার্থনার সময় সৈন্যরা হাজির হচ্ছে না। ফ্রাংলিন খবর নিয়ে জানলেন, বহুদিন ধরে সৈন্যরা তাদের প্রাপ্য রাম (মদ) পাচ্ছে না। প্রার্থনা শেষ হলেই অন্যান্য রেশনের সঙ্গে রামও দেওয়ার কথা। যিনি চার্চের প্রধান পুরোহিত তাঁরই রাম বিতরণের কথা। অথচ সেকাজ তিনি করছেন না। বেঞ্জামিন প্রধান পুরোহিতকে বললেন—প্রার্থনার আগেই সৈন্যদের প্রাপ্য রাম বিতরণ করুন। দেখবেন রামের লোভে সৈন্যরা প্রার্থনায় যোগ দেবে। সেটাই ঘটল। রামের লোভে সৈন্যরা চার্চে ঠিক সময় হাজিরা দিতে লাগল। এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনই পরে ফ্রান্সে আসেন আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন