চণ্ডী লাহিড়ী
এদেশে ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক এবং বলা যায় ক্রিকেটের জনক—দুঃখীরাম মজুমদার। তাঁর পুত্র ছোনে মজুমদার উঠতি খেলোয়াড় হিসেবে বালক বয়সেই খুব নাম করে ফেলে। এ সময়ে ছোটোলাট হয়ে কলকাতায় এলেন ইংল্যাণ্ডের প্রাক্তন অধিনায়ক এফ এস জ্যাকসন। ছোনে সেঞ্চুরি করেছে শুনে লাটসাহেব তাকে ডেকে পাঠান। এই খবর শুনে ছোনে প্যাভিলিয়নের বাথরুমে লুকিয়ে পড়েন। ইংরেজি বলতে হবে, স্যালুট করতে হবে, আদব-কায়দা শিখতে হবে। অনেক ঝক্কি! অনেক বুঝিয়ে তাঁকে লাটসাহেবের সামনে হাজির করা হয়। পরের একটি খেলায় লাটসাহেব হাজির। ছোনে ইচ্ছা করেই ৯৪ রান করে আউট হয়ে ফিরে আসেন। ব্যাপারটা কী? সেঞ্চুরি করলে আবার যদি লাটসাহব ডেকে পাঠান সেই আশঙ্কায় ছোনে স্বেচ্ছায় আউট হয়ে ছিলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন