চণ্ডী লাহিড়ী
উনিশ শতকে বহু বিশিষ্ট বাঙালি হোমিওপ্যাথি চিকিৎসা করলেন। প্রথমদিকে শৌখিন চিকিৎসক হলেও তাঁরা যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। বিদ্যাসাগর কার্মাটারে বাসকালে প্রতিদিন সকালে তাঁর গৃহে রোগীদের ভিড় লেগেই থাকতো। রবীন্দ্রনাথ নিজ পুত্রকন্যাদের হোমিওপ্যাথি মতে চিকিৎসা করতেন। রসরাজ অমৃতলাল বসু কিছুদিন এ্যালোপ্যাথি পড়েছিলেন কিন্তু পাস করেননি। তাঁর বাড়িতেও হোমিওপ্যাথিক ওষুধের জন্য রোগীদের ভিড় হত।

বোম্বাই চলচ্চিত্র জগতের বিখ্যাত নায়ক অশোককুমার (গঙ্গোপাধ্যায়) প্রচুর পড়াশুনা করে হোমিওপ্যাথি শিখেছিলেন। স্টুডিয়োপাড়ার অনেকেই ‘দাদা’র কাছে চিকিৎসা করাতেন। ডা. মহেন্দ্রলাল সরকার নিজে এ্যালোপ্যাথ হয়েও প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ করেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন