চণ্ডী লাহিড়ী
ডিরোজিও-শিষ্য কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভাড়া বাড়িতে থাকতেন। মাঝে মাঝেই ইয়ার বন্ধুদের নিয়ে বাড়িতে মাহফেল বসাতেন। সন্ধ্যায় তাঁর মদ্যপান করেই ক্ষান্ত হতেন না। গো-মাংস খেয়ে তার হাড় পাশের টুলো পন্ডিতদের বাড়িতে ফেলে দিতেন। পন্ডিতরা ব্যাপারটি নিয়ে থানা পর্যন্ত যান। ইংরেজ আমলে পুলিশ, কারও ধর্মবিশ্বাসে আঘাত করলে ব্যাপারটি গুরুত্ব দিয়ে গ্রহণ করতেন। এর ফলে, কৃষ্ণমোহন ও তাঁদের সমগ্র পরিবারকে পাড়া ছেড়ে পালাতে হয়।

এই কৃষ্ণমোহনের কাকা দেবেন্দ্রনাথ ছিলেন রামকৃষ্ণদেবের ঘনিষ্ঠ অনুচরদের অন্যতম। গিরিশ ঘোষের নামে প্রচারিত সব নাটকের অনুলেখক ছিলেন তিনি। গিরিশবাবু অভিনয়ের ভঙ্গি করে বলে যেতেন। দেবেনবাবু লিখে রাখতেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন