চণ্ডী লাহিড়ী
সফল লেখকদের অনেকের পান্ডুলিপিই প্রকাশকরা প্রথম পঠনে প্রত্যাখ্যান করেছেন। যেসব লেখক নিজ লেখার গুণে প্রশংসিত হয়েছেন, সেসব ক্ষেত্রে প্রকাশকদের অনেকেই বিপরীত সুর ধরে বলেছেন, আমরা সঠিক মূল্যায়ন করেছিলাম বলেই অমুক লেখক আজ বিখ্যাত।
প্রকাশকদের পাঠানো এসব প্রত্যাখানপত্র অনেকেই রেখে দিয়েছেন। এগুলি পড়লে বোঝা যায়, লেখক মূল্যায়নে প্রায়ই তাঁরা ভুল করেন।
আনা ফ্রাঙ্কের ডায়েরির পান্ডুলিপি পড়ে (১৯৫২) যে প্রকাশক প্রথম সেটি পেয়েছিলেন, তাঁর পছন্দ হয়নি।


প্রত্যাখ্যানপত্রে তিনি লিখেছিলেন:
The girl does not, it seems to me, have a special perception or feeling which would lift that book above the curiosity level.
থর হেয়ারদাল তাঁর বিখ্যাত কর্নাটকি নিয়ে উত্তাল সমুদ্রে অভিযানের যে রোমাঞ্চকর অভিযানে নেমেছিলেন তাঁর পান্ডুলিপিও প্রকাশককে মুগ্ধ করেনি। প্রত্যাখ্যান পত্রে প্রকাশক লিখেছেন:
the idea of men adrift on a raft does have a certain appeal, but for the most part this is a long solemn and tidious Pacific Voyage.
১৯৪৫ সালে প্রত্যাখ্যাত হয় জর্জ অরওয়েলের বিখ্যাত বই The Animal Farm. প্রত্যাখান পত্রে বলা হয়েছিল It is impossible to sell animal stories in the USA.
একটু পিছনে ফিরে যাই। ১৮৮৯ সালে রুডইয়ার্ড কিপলিংকে প্রকাশক জানিয়েছিলেন—I am sorry Mr. Kipling, but you just do not know how to use the English language.
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন