চণ্ডী লাহিড়ী
ডেভিড লিনের অস্কার বিজয়ী যুদ্ধের ছবি ‘দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াই’ (The bridge on the river Kwai) কলকাতায় খুব দর্শক টেনেছিল। দেশ বিদেশে এই ছবি উচ্চ প্রশংসিত। ব্রিটিশ পরিচালকদের বানানো যুদ্ধ-চিত্রগুলির মধ্যে ছবিটিকে সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে।

জাপানিরা কত নৃশংস এবং ব্রিটিশ বন্দিরা কত নিয়মনিষ্ঠ এবং কীভাবে কৌশল করে ব্রিটিশ বন্দিরা কোয়াই নদীর সেতু উড়িয়ে দিয়েছিল—সেই ‘কাহিনি’ চিত্রিত হয়েছে। অভিনেতা আলেক গিনেস এই ছবিতে দুঃসাহসী ব্রিটিশ সেনাপতি কর্নেল নিকলসনের ভূমিকায় অভিনয় করে বহু পদক পান।
জাপানিদের নিন্দায় ভরা এই অস্কার-বিজয়ী ছবিটি এখন আর দেখানো হয় না। হলেও বেআইনিভাবে। কারণ ছবিটির মালিক এখন জাপানি সোনি কোম্পানি। বিখ্যাত ব্রিটিশ কার্টুনিস্ট রোনাল্ড শার্ল (Ronald Searle) যুদ্ধের সময় ঘটনাস্থলে যোদ্ধা হিসেবে ছিলেন। দীর্ঘদিন মিথ্যাপ্রচার সহ্য করার পর মিত্রবাহিনীর জয়লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষে সত্যকথা ফাঁস করে দিলেন। তাঁর মতে সবটাই ভাঁওতা। জাপানিরা এমন কিছু দুর্ব্যবহার করেনি যার নিন্দা করা যেতে পারে।
It is nonsense and absolute rubbish. It is a romantic novel–a Frenchman’s romantic idea of how the British should behave.

কার্টুনিস্ট সার্ল বৃদ্ধ বয়সে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন—একটি রেলসেতু উড়িয়ে দেওয়াটা ব্রিটিশ সেনাবাহিনীর গর্বের ব্যাপার নয়—বরং লজ্জার ব্যাপার। ওই সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আমি প্রচুর বন্ধু হারালাম। …The bridge remains the place where I lost all my friends.
১৯৪৩ সালে শ্যামদেশে রোনাল্ডকে পাঠানো হয় ওই অঞ্চলে ব্রিটিশ সেনাবাহিনীর জন্য একটি হাসির পত্রিকা প্রকাশ করতে। সেসময় সেনাবাহিনীর পোশাক পরে কোয়াই নদীর সেতুটি তাঁরা পুননির্মাণ করেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন