চণ্ডী লাহিড়ী
প্রাচীন বাংলাসাহিত্যের অক্লান্ত গবেষক এবং প্রবাসী পত্রিকার রামানন্দ চট্টোপাধ্যায়ের সহযোগী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন খুবই গম্ভীর প্রকৃতির মানুষ। দিনরাত গবেষণা কর্মে লিপ্ত থাকায় ব্যক্তিগত জীবনেও হাস্যরসের চর্চা কখনো করেননি। তাঁর স্ত্রীর ছিল বিয়েতে পাওয়া কোমরে বাঁধা গোট হার। খাঁটি সোনার তৈরি চওড়া গোট হার।
মাঝে মাঝে সেই হার তিনি হাতঘড়ির ব্যাণ্ড হিসেবে ব্যবহার করতেন। সহকর্মী নলিনী ভদ্র এ নিয়ে প্রশ্ন করতে তিনি জবাবে বলেন—হ্যাঁ, একটাই হার। দিনের বেলা সেটা হি-গোট, রাত্রে সেটাই হয় শি-গোট।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন