চণ্ডী লাহিড়ী
ফৈয়াজ খাঁ ইন্দোরের সভাগায়ক। ভারতের উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রে তাঁর খ্যাতি তখন তুঙ্গে। পথ দিয়ে যখন যান, আড়ালে লোকে বলে মহারাজ যাচ্ছেন। একবার তিনি আগ্রা গেছেন। তাঁর জন্মস্থান আগ্রা। পথ দিয়ে যখন যাচ্ছেন, কে যেন বলল—আরে ফৈয়াজ?
চমকে উঠলেন সংগীতসম্রাট। এক্কাগাড়ি থেকে নামলেন। সঙ্গীকে বললেন, সবাই আমাকে মহারাজ বলে ডাকে। কেউ কেউ ডাকে ওস্তাদজি বলে। ফৈয়াজ বলে এখন কেউ আমায় ডাকে না। নিশ্চই আমার কোনো বাল্যবন্ধু। আজ তার সঙ্গে দিনটা কাটাব।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন