চণ্ডী লাহিড়ী
যোশিজি চা খাওয়ার ফাঁকে পাহাড়ীকে বললেন—আমায় চিনতে পারলেন?
পাহাড়ী উর্দুতে জবাব দিলেন—আপকে তামাম হিন্দুস্তান কওন ন প্যাহচনেতা হ্যায়। আপ হুয়ে ভারতকে সঙ্গীতসম্রাট। যোশিজি সেচেনার কথা বলছেন না।

আপনার সঙ্গে আমার আগে ব্যক্তিগত পরিচয় হয়েছিল সেটা মনে পড়ছে কি?
পাহাড়ী মনে করতে পারলেন না। —ম্যায় তো আপকে দেখাই নেহি। আজকে দিন সেপহেলে।
ততক্ষণে যোশিজি ও পাহাড়ী সান্যালের আশেপাশে ভিড় জমে গেছে। যোশিজি শান্ত স্বরে বললেন, ম্যায় তো আপকো ঘরমে নৌকরি ভি কিয়াথা। মগর বহুৎ সাল পহলে।
আমি তো আপনার বাড়িতে চাকর ছিলাম। বহু দিন আগে পাহাড়ী সান্যাল অবাক।
ভীমসেন বলে চললেন, সেই কাজের বিনিময়ে আপনার হিন্দুস্তান পার্কের বাড়িতে আমি আপনার কাছে গানের তালিমও নিয়েছি।
পাহাড়ীর এতক্ষণে মনে পড়েছে—হ্যাঁ এক যোশী মুঝসে কুছ দিন গানাতো সিখা থা। পর উওতো কাফি দুবলা পৎলা থা। আচ্ছা, তো, তুম ওহি যোশী হো?
উপস্থিত সবাই জানতে পারলেন—গানে তালিম নেবার জন্য ভীমসেনজি পাহাড়ী সান্যালের বাড়িতে গৃহভৃত্যের কাজও করেছেন।
শারদীয় মুখপত্র, লক্ষ্ণৌ ১৪৮৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন