চণ্ডী লাহিড়ী

২০০৭ সালে রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের ৬০ বছর পূর্ণ হল। ৬০ বছর আগে ভারত স্বাধীন হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম জোরদার হয়। সেজন্য বিশ্ববন্দিত হলেও ব্রিটিশ রাজঅন্তঃপুরে যথেষ্ট নিন্দিত ছিলেন। রাজার রাজ্যাভিষেক। দেশবিদেশের রাজন্যবর্গ উপহার পাঠিয়েছিলেন রানিকে। চিঠি এসেছিল গান্ধীজির নামেও। গান্ধীজি নিজের হাতে বোনো রুমালের মাপের একটুকরো কাপড় পাঠিয়েছিলেন। সেটা কেউ কোনোদিন খুলেও দেখেননি। গান্ধীজির প্রতি ঘৃণাই তার কারণ। ষাট বছর পর ২০০৭ সালে জুলাই মাসে সিংহাসন আরোহণের ষাট বছর পূর্তি উপলক্ষে সমস্ত উপহার আবার প্রকাশ্যে আনা হয়। এবার গান্ধীজির পাঠানো উপহার খুলে দেখা যায়—একটুকরো বস্ত্র। তাতে লেখা, দরিদ্র ভারতবাসীর তরফ থেকে পাঠানো হল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন