চণ্ডী লাহিড়ী
ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাস্তার নামকরণ হয় পরলোকগত বিশিষ্ট ব্যক্তিদের নামে। ব্যতিক্রম একমাত্র হ্যারিসন রোড। তিনি নিজ জীবদ্দশাতেই নিজেই উদ্যোগী হয়ে একটি বড়ো রাস্তার নামকরণ করেন হ্যারিসন রোড। হ্যারিসন নিজেই ছিলেন মেয়র। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একসময় ইংরেজ সাহেবদের প্রচুর তৈলমর্দন করতেন। পুররাজনীতিতে তিনি প্রচুর অংশগ্রহণ করতেন। হ্যারিসন একদিকে পুলিশ কর্তা, অন্যদিকে শহরের মেয়র। সুরেন্দ্রনাথ নামকরণ যাতে হ্যারিসনের নামে হয় সেজন্য অন্যান্য কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়ে সই আদায় করেছিলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন