চণ্ডী লাহিড়ী
ডেম পেগি অ্যাশক্রফট (Dame Peggy Ashcroft) ৮০ বছর বয়সে পৌঁছে অস্কার পেলেন। যে-ছবির জন্য পুরস্কার পেলেন সেটি খুবই বিখ্যাত—A passage to India.
পুরস্কারপ্রাপ্তির কিছুদিন পরই একটি ইন্টারভিউ করবেন বলে সাংবাদিক শেরিডান মর্লে তাঁর বাড়ি গিয়েছিলেন। তিনি অবাক হয়ে দেখলেন, যে-অস্কারের জন্য মানুষ এত ছোটাছুটি করেন, ডেম পেগি তাঁর সেই অস্কার পুরস্কারটি দরজার ছিটকিনি হিসেবে ব্যবহার করছেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন