চণ্ডী লাহিড়ী
ড. বিধানচন্দ্র রায় তাঁর মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী করে নিয়ে আসেন ড. অমূল্যধন মুখোপাধ্যায়কে। বাঁকড়ার এই ‘গরিবের বন্ধু’ ডাক্তারটি ছিলেন শল্যবিদ্যায় খুবই দক্ষ। আজকাল কাগজ খুললেই পাঁচ কিলো ওজন কমাবার ভুয়ো বিজ্ঞাপন চোখে পড়ে। অমুল্যবাবুর এসবে বিশ্বাস ছিল না। নিজে ছিলেন খুবই মোটা। প্যান্টের বোতাম আঁটতে দুজন সহকারীর সাহায্য নিতে হত। নিজের ভুড়ির নিত্য বর্ধমান স্ফীতি দেখে নিজেই ছুরি কাঁচি গজ ব্যাণ্ডেজ নিয়ে নিজের পেটের অপারেশন করে ওজন কমালেন। দুই সহকারী অবশ্য পাশে দাঁড়িয়ে থাকলেন। নিজের ঔষধপত্র নিজেই লিখলেন।
মুখ্যমন্ত্রী বিধান রায় সাতদিন পর ব্যাপারটি জানতে পেরে খুবই বকাবকি করেছিলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন