চণ্ডী লাহিড়ী
আল্পস পাহাড়ে সেন্ট বার্নাড চার্চে কিছু কুকুর পোষা হয়, যারা তুষারঝড়ে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের উদ্ধার করে। এই কুকুরদের গলায় ব্রান্ডির বাক্স থাকে। শীতার্ত মানুষ সেই ব্র্যান্ডি খেয়ে শক্তি সঞ্চয় করে এবং কুকুর তাদের পথ দেখিয়ে চার্চে নিয়ে যায়।
ব্যারি নামক একটি কুকুর এখানে পরপর চল্লিশটি মানুষকে উদ্ধার করে। ৪১ তম আর্তকে উদ্ধার করতে গিয়ে সেপ্রাণ হারায়। তুষারস্তূপের মধ্যে আটক মানুষটি ব্যারিকে নেকড়ে বাঘ মনে করে রিভলবার থেকে গুলি করে ব্যারি তাতে মারা যায়। কুকুরটিকে চার্চে নিয়ে এসে মর্যাদার সঙ্গে সমাহিত করা হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন