চণ্ডী লাহিড়ী

মা-কে নিয়ে উপন্যাস অনেকেই লিখেছেন কিন্তু ম্যকসিম গোর্কির (অ্যালেকসি ম্যলেসসোডিচ পেশনেভ) ‘মা’ আজও সর্বাধিক জনপ্রিয়। আমেরিকাগামী এক যাত্রীবাহী জাহাজে যাবার পথে তিনি ‘মা’ উপন্যাসটির প্রথম খন্ডের অনেকটাই লিখে শেষ করেন। দ্বিতীয় খন্ডের সবটাই ইটালির ক্যাপ্রি দ্বীপে লেখেন। ‘আমেরিকাতেই মা’ উপন্যাস ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। সেই বছরই লন্ডন ও জার্মানি থেকে ইংরেজি ও জার্মান ভাষায় ‘মা’ বের হয়। রুশ ভাষায় ‘মা’ রাশিয়া থেকে বের হয়নি। রুশ ভাষায় গোর্কির ‘মা’ প্রকাশিত হয় জার্মানি থেকেই। গোর্কি প্রাণের দায়েই রাশিয়া ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। তিনি রুশ বিপ্লবীদের অভ্যন্তরীণ দলাদলির শিকার হয়েছিলেন। নিজেদের কলঙ্ক ঢাকতেই পরে প্রচার করা হয় দলের নির্দেশেই তিনি আমেরিকা যাত্রা করেন। গোর্কি বেঁচে থাকতেই তাঁর ‘মা’ বিশ্বের ১২৭টি ভাষায় অনুবাদ হয়। গোর্কি অবশ্য স্টালিনের আমলেই রাশিয়ায় সম্মানের আসন লাভ করেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন