চণ্ডী লাহিড়ী
উনিশ শতকের মাঝামাঝি সময়ে উত্তর কলকাতায় কাশীপ্রসাদ ঘোষ ছিলেন নিতান্তই এক সাদামাটা মানুষ। দুবেলা অন্ন জুটলেও, সামান্য বিলাসিতাতেও প্রশ্রয় দিতে পারতেন না। তবু এই দরিদ্র মানুষটির একটা স্বপ্ন ছিল কলকাতায় তিনি একাই একটি প্রসাদ নির্মাণ করবেন যা নিয়ে লোকে আলোচনা করবে। না খেয়ে, সামান্য একটি ঠেঁটি ধুতি পরে তিনি শেষ পর্যন্ত একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যার ঘরের খ্যাতি না থাক, থামের জন্যও লোকে একসময় দেখতে আসত। কবিয়াল ভোলা ময়রা কাশীপ্রসাদের এই থামকে নিয়ে একটি গানও বানিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, কাশীপ্রসাদ নিজে খেতেন আলুসেদ্ধ ভাত। আর থাম দিয়ে চটকে সেই আলুভাতে মাখতেন। কাশীপ্রসাদ ছিলেন প্রথম ভারতীয় পরিচালিত ইংরেজি সংবাদপত্র Hindu Intelligencer-এর সম্পাদক। হেদোর উত্তরে (আজাদ হিন্দ বাগ) এই থামের বাড়ি এখনো আছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন