চণ্ডী লাহিড়ী
এমার্সনের নাম উঠলেই এক নন্দনতাত্ত্বিকের ছবি মনে ভেসে ওঠে। পৃথিবীর সবকিছুই সুন্দর। দেখার জন্য অবশ্য চোখ চাই। এটাই ছিল এমার্সনের দৃষ্টি। এই দেখাটা কোনো কবি মস্তিষ্কের রঙিন চিন্তাভাবনা নয়। নন্দনতত্ত্ব তো বিজ্ঞান।
এই এমার্সন কিন্তু ব্যক্তিগত জীবনে বিজ্ঞানকে খুবই পছন্দ করতেন এবং বিজ্ঞানের সার-সত্যগুলি প্রচার করে বেড়াতেন। তাঁর এই বৈজ্ঞানিক ভাবনা-চিন্তার কথা বড়ো একটা আলোচিত হয়নি।
নিউটনের বিরুদ্ধে কবি কীটসের অভিযোগ ছিল নিউটন প্রিজমের মধ্য দিয়ে রামধনু দেখে রামধনুর সৌন্দর্য নষ্ট করেছেন। এমার্সন এর প্রতিবাদ করে বলেছেন, রামধনুকে প্রিজমের মধ্য দিয়ে দেখতে গিয়ে রামধনুর আর এক নতুন সৌন্দর্য ধরা পড়েছে। স্মরণ করা যেতে পারে যে, নিউটনের আদি গবেষণা ছিল, সাধারণ আলোকরেখা কাচের শেষপ্রান্তে যেখানে সেবাঁক নিয়েছে সেখানে রামধনুর মতো বহুবর্ণ ধারণ করে কেন?
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন