চণ্ডী লাহিড়ী
সত্যজিৎ রায়ের অন্যতম বিখ্যাত ছবি সোনার কেল্লা। দেশ-বিদেশে উচ্চ প্রশংসিত ছবিটি এক জাতিস্মর বালকের কাহিনি অবলম্বনে রচিত। এই ছবির মূলে আছে বিমল চট্টোপাধ্যায়ের উৎসাহ। বিমল চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের বহু ছবির অন্যতম নায়ক।
বিমলবাবুর বাড়িতে আসেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ব্যানার্জী। প্রায় পাঁচশত জাতিস্মরকে তিনি ইন্টারভিউ করে জাতিস্মর তত্ত্বকে বৈজ্ঞানিক ভিত্তির ওপর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। অরবিন্দের শিষ্য বিমলবাবু জাতিস্মর তথা পুনর্জন্মবাদে বিশ্বাস করতেন। বিমলবাবু কলকাতায় প্যারাসাইকোলজিক্যাল সোসাইটি স্থাপন করেন। বিমলবাবুর বিখ্যাত লাইব্রেরিতে সত্যজিৎ প্রায়ই আসতেন। প্যারাসাইকোলজিক্যাল সোসাইটিতেও তিনিও যোগ দেন। এইভাবেই জাতিস্মর তত্ত্ব প্রতিষ্ঠার বাসনায় সোনার কেল্লার কাহিনি তিনি রচনা করে ফেলেন। অধ্যাপক ব্যানার্জী রাজস্থানে পড়াতেন। তিনি কাহিনির মূল কাঠামোটি একটি বালককে ইন্টারভিউ করে পেয়েছিলেন।
সত্যজিৎবাবু সোনার কেল্লার কাহিনির প্রায় সবটাই ড. ব্যানার্জীর বলা সত্য ঘটনার ওপর নির্ভর করে রচিত হয়েছিল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন