চণ্ডী লাহিড়ী
কাজী নজরুল প্রসঙ্গে অন্নদাশঙ্কর রায় লিখছেন, ১৯৩০ সালে আমি তখন বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, কয়েকদিনের ছুটিতে কলকাতায় এসেছি। সন্ধ্যেবেলায় অচিন্ত্যকুমার সেনগুপ্তের দাদার বাড়ি ভবানীপুরে গিয়ে দেখলাম, নজরুল ইসলাম বসে আছেন। অচিন্ত্যর বিয়ে উপলক্ষ্যে বিভিন্ন আলোচনা হচ্ছিল। কাজীদা সরস মেজাজে ঠাট্টাতামাশা করছিলেন। আমি ঢুকতেই আমায় স্বভাবসিদ্ধ আবেগে জড়িয়ে ধরলেন। কুশল জিজ্ঞেস করে পাশে বসিয়ে গল্প শুরু করলেন। কথাপ্রসঙ্গে অচিন্ত্যকুমারের দাদা জিজ্ঞেস করলেন, কী হে অন্নদা, এখন কী লিখছ? কাজীদা মুচকি হেসে বললেন, এখন অন্নদা শঙ্কর ‘রায়’ লিখছে। সবাই হেসে উঠলেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন