চণ্ডী লাহিড়ী
বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য অল্পবয়সে পিতৃহীন হন। অশেষ দারিদ্র্যের মধ্য দিয়ে কেটেছিল তাঁর ছেলেবেলা। তাঁর মা দরিদ্র হলেও ছেলেদের সৎভাবে জীবনযাপন করতে শিখিয়েছিলেন। একবার একটি অচল পয়সা ধনঞ্জয়কে দিয়ে বললেন, পয়সাটা কেউ নিচ্ছে না। এটা বাজারে চালিয়ে কিছু আনতে পারিস?
ধনঞ্জয় বাজারে গেলেন এবং কৌশলে সেটা চালিয়ে মায়ের জন্য কলা আনলেন। মা ধনঞ্জয়কে খুব বকুনি দিলেন। ধনঞ্জয়ের সততার পরীক্ষা নিচ্ছিলেন তিনি।

গায়ক হিসেবে তখন তিনি খুবই বিখ্যাত। রোজই স্টুডিয়োপাড়ার কাজ সেরে হাওড়া স্টেশনে অনেক রাতে আসেন এবং লাস্ট বাসে চেপে বালিতে নিজগৃহে ফিরে আসেন।
এরকমই একদিন লাস্ট বাস চলে যাবার আগে কনডাক্টর তাঁকে বাসে উঠে পড়ার অনুরোধ করল। সব কনডাক্টরই তাঁকে চেনে, তাঁর পরিচয়ও জানে। তবু ধনঞ্জয় বাসে উঠলেন না। কারণ, বাসভাড়া মাত্র একপয়সা কম ছিল। মা শিখিয়েছিলেন, বাসে ভাড়া দিয়ে উঠতে হয়। কনডাক্টরকে ঠকাতে নেই।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন