চণ্ডী লাহিড়ী

স্তালিনকে নিয়ে সর্বশেষ গবেষণাগ্রন্থ লিখেছেন Simon Seleg Montefiore. তাঁর বইটির নাম The Court of the Red Czar. বইটিতে প্রমাণ-সহ বলা হয়েছে, ২০ মিলিয়ন মানুষকে হত্যা করে স্তালিন সিংহাসন রক্ষা করেছিলেন। তবু তাঁর প্রতি দেশবাসীর শ্রদ্ধা অটুট ছিল। সাধারণ মানুষ বিশ্বাস করতেন, স্তালিন তাঁদের কল্যাণকামী। যদিও স্বভাবে স্তালিন সামান্যতম বিরোধীতাও সহ্য করতে পারতেন না। স্তালিনকে বুঝতে হলে বুঝতে হবে তাঁর মুখের পাইপকে। যদি পাইপে অগ্নিসংযোগ করা না থাকে ধরে নিতে হবে সেটা খুব খারাপ লক্ষণ। বুঝতে হবে, ঝড় আসন্ন। যদি গোঁফের মধ্যে পাইপ গুঁজে দেন, বুঝতে হবে আপাতত খুশি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন