চণ্ডী লাহিড়ী
প্রবীণেরা স্মরণ করতে পারবেন, সংগীতের ইতিহাসে একটি বিদেশি সংগীতের নাম There is no business like show business. গানটির ইতিহাস খুব মজার। বিখ্যাত উপন্যাস Annie get your gun-এর চলচ্চিত্রায়ন হবে। ডিরেক্টর যোশুয়া লোগান তাঁর দলের সদস্যদের সঙ্গে বসেছেন। চিত্রনাট্য শেষ এবার গান লেখাতে হবে। ছবির প্রযোজক রজার্স এবং হ্যামারস্টিন গেলেন সংগীত রচয়িতা আরভিং বার্লিনের বাড়ি। দু-একদিন পরে বার্লিন জানালেন, তিনি একটি গান লিখেছেন এবং চলচ্চিত্রের খুবই উপযোগী সংগীত রচয়িতা বার্লিন সংগীত রচনার ক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করলেও তাঁর আত্মবিশ্বাস ছিল বড়োই কম। সর্বদাই উৎসাহ দিয়ে তাঁর সাহস বাড়াতে হত।
প্রথম বৈঠকে গানটি শোনার পর রজার্স এবং হ্যামারস্টিল মুখে তেমন কিছু বলেননি। কিন্তু গানটির কোনো নিন্দাও করেননি। পরে যখন ‘ফাইনাল টেক’ হবে, কোথাও গানটি খুঁজে পাওয়া গেল না। বার্লিন কিছুতেই স্মরণ করতে পারলেন না, নোটেশনসহ রচিত গানের লিখিত কপিটি কোথায় রেখেছেন। সবারই মাথায় হাত।
রজার্স বন্ধুকে বললেন, শেষ দিন তুমি অফিসে গানটি নিয়ে গিয়েছিলে সংশোধনের জন্য। সেখানেই একবার খোঁজ নাও। এক সপ্তাহ খোঁজার পর দেখা গেল গানটি বার্লিনের অফিসে টাইপরাইটারের নীচে চাপা পড়ে আছে। বার্লিন ধরে নিয়েছিলেন গানটি কারও পছন্দ হয়নি। সেজন্য উপেক্ষাভরে তাকে অফিসে টাইপরাইটারের চাপা দেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন