চণ্ডী লাহিড়ী
চার্লস ডয়েস (Charles Dawes) ছিলেন বিশের দশকে ডাকসাইটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একবার ওয়াশিংটন ছেড়ে সরকারি সফরে বের হয়েছেন। পাত্রমিত্র-সহ সামনে-পিছনে অনেক গাড়ি। পথের ধারে অচেনা এক শহরে ডয়েস থামলেন। সামনের দোকান থেকে কয়েকটি সোডার বোতল কিনলেন। সেগুলি গাড়িতে তুলে দোকানি ভদ্রমহিলাকে বললেন, ‘বোতল খোলার জন্য একটা ওপনার দিন তো। ফেরার পথে আপনাকে দিয়ে যাব।’
দোকানি মহিলা আগন্তুক ক্রেতাকে বললেন, ‘কে আপনি?’—‘আমি এদেশের ভাইস প্রেসিডেন্ট। ওয়াশিংটন থেকে বের হয়ে একটু দূরে যাচ্ছি। সন্ধ্যার সময় ফিরব।’
মহিলাটি পাশের ছেলেটিকে বললেন, ‘খোকা, লোকটার সঙ্গে যা। অনেকেই বলে ওপেনার ফেরৎ দেবো। দেয় না। মেরে দেয়। তুই কাজ শেষ হলে ওপেনারটি চেয়ে নিবি।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন