চণ্ডী লাহিড়ী
সবটাই সংস্কার। শুক্রবারে কোনো মাসের ১৩ তারিখ হলে বহু বাড়ির কর্তা ঘর ছেড়ে বের হবেননা। বাসে-ট্রামে অকারণে চরবেন না। বিমান ভ্রমণ? কখনো নয়। কোনো ব্যবসায়িক চুক্তি, না, তাও করা যাবে না।
সবটাই কুসংস্কার। নানা ঐতিহাসিক ঘটনা এই বিশ্বাসের মূলে আছে। যিশু খ্রিস্ট লাস্ট সাপারে বসেছিলেন। যে ব্যক্তি তাঁকে ধরিয়ে দিয়েছিলেন সেই জুডাস ছিলেন ১৩ নম্বর অতিথি।
প্রাচীন রোমের বিশ্বাস অনুযায়ী, ডাইনিরা সর্বদাই দলে থাকতেন ১২ জন করে। ১৩ জন হলে শেষজনকে সন্দেহ করা হত। ১২ জনকে দুই দিয়ে ভাগ করা যায়। ১৩ জনকে ভাগ করা যায় না।
চাঁদের প্রতি এ্যাপোলো—১৩ যাত্রা মনে পড়ে।
এ্যাপোলো-যানটি ধ্বংস হয়ে যায়।
তাছাড়া আমানের অনেক কিছুই বারো সংখ্যক। বারো মাসে এক বছর। রাশির সংখ্যা ১২, অলিম্পাসে দেবতার সংখ্যা ১২, হারকিউলিসকে টানতে টানতে ১২ জন মানুষ নিয়ে গিয়েছিল। যিশুর ভক্তসংখ্যা ১২ জন।
আর শুক্রবার? যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল শুক্রবার। ওল্ড টেস্টামেন্ট মতে আদম তাঁর প্রণয়ী ঈভকে প্রণয় নিবেদন করেছিলেন শুক্রবার। ওল্ড টেস্টামেন্ট বলছে, আবেলকে কেন হত্যা করেছিল শুক্রবার ১৩ তারিখে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন