চণ্ডী লাহিড়ী
প্রসাধন দ্রব্যের জগতে এসটি লড়ার (Estee Lauder) একটি বিখ্যাত নাম। খুব সাধারণভাবে তাঁরা ব্যবসা শুরু করেছিলেন। আমেরিকায় এসেছিলেন পূর্ব-ইউরোপের এক অখ্যাত গ্রাম থেকে, ভাগ্যান্বেষণে। ঘরে ক্রিম তৈরি করে পল্লির মেয়েদের মধ্যে বিক্রি করতেন। পরে মেয়েদের নানা পত্রপত্রিকা বিক্রি করতে শুরু করেন। প্রথম প্রথম মেয়েদের পত্রিকা কিনলে ফ্রিতে ক্রিম দেওয়া শুরু করেন। পরে ধীরে ধীরে পত্রিকা বিক্রি, পত্রিকা প্রকাশ এবং আরও পরে পুস্তক প্রকাশের দিকে তাঁরা চলে যান এবং সেটাই প্রধান ব্যবসা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রসাধনদ্রব্য নির্মাণ একেবারে বন্ধ হয়নি কোনোদিন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন