রবীন্দ্রনাথ ঠাকুর
তব দক্ষিণ হাতের পরশ কর নি সমর্পণ ৷
লেখে আর মোছে তব আলোছায়া ভাবনার প্রাঙ্গণে
খনে খনে আলিপন ৷ ৷
বৈশাখে কৃশ নদী
পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি,
শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা
তীরের প্রান্তে জাগালো পিয়াসি মন ৷ ৷
যতটুকু পাই ভীরু বাসনার অঞ্জলিতে
নাই বা উচ্ছলিল,
সারা দিবসের দৈন্যের শেষে সঞ্চয় সে যে
সারা জীবনের স্বপ্নের আয়োজন ৷ ৷
৩০ সেপ্টেম্বর ১৯৩৯
[:১৩ আশ্বিন ১৩৪৬:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন