রবীন্দ্রনাথ ঠাকুর
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে ৷
আমার সুরগুলি পায় চরণ, আমি :পাই নে তোমারে ৷
বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে ৷ ৷
তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে—
বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে ৷
কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি
আনন্দময় নীরব রাতের ::নিবিড় আঁধারে? ৷
শান্তিনিকেতন
২৮ ফাল্গুন ১৩২০
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন