রবীন্দ্রনাথ ঠাকুর
রথযাত্রা, লোকারণ্য, মহা ধূমধাম—
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম ৷
পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,
মূর্তি ভাবে ‘আমি দেব’— হাসে অন্তর্যামী ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন