রবীন্দ্রনাথ ঠাকুর
আমি কান পেতে রই আমার আপন হৃদয়-গহন-দ্বারে
কোন গোপন-বাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে ৷
ভ্রমর সেথায় হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি যে,
কোন রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে ৷ ৷
কে সে আমার কেই বা জানে— কিছু বা তার দেখি আভা,
কিছু বা পাই অনুমানে, কিছু তাহার বুঝি না বা ৷
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কী কথা রে,
ও সে আমায় জানি পাঠায় বাণী আমার গানে লুকিয়ে তারে ৷ ৷
[:১৯ জ্যৈষ্ঠ ১৩২৯:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন