রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার আনন্দ ওই এল দ্বারে এল এল এল গো ৷ (ওগো পুরবাসী)
বুকের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো ৷
পথে সেচন কোরো গন্ধবারি মলিন না হয় চরণ তারি—
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো ৷
আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো গো ৷ ৷
তোমার সকল ধন যে ধন্য হল হল গো ৷
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো গো ৷
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক মগন—
তোমার নিত্য-আলো এল দ্বারে, এল এল এল গো ৷
তোমার পরান-প্রদীপ তুলে ধোরো, ওই আলোতে জ্বেলো গো ৷ ৷
শান্তিনিকেতন
৩ বৈশাখ ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন