রবীন্দ্রনাথ ঠাকুর
কেন রে এতই যাবার ত্বরা?
বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা?
এখনি মাধবী ফুরালো কি সবই?
বনছায়া গায় শেষ ভৈরবী?
নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা? ৷
এখনি তোমার পীত উত্তরী দিবে কি ফেলে
তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে?
বিদায়ের পথে হতাশ বকুল
কপোতকূজনে হল যে আকুল,
চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা ৷ ৷
[:১৮ চৈত্র ১৩৩২:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন