রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয় তৃষায় হানে ৷
রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন
আরাম নাহি যে জানে ৷
শুষ্ক কাননশাখে ক্লান্ত কপোত ডাকে
করুণ কাতর গানে ৷ ৷
ভয় নাহি, ভয় নাহি ৷
গগনে রয়েছি চাহি—
জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে
একদা তাপিত প্রাণে ৷ ৷
শান্তিনিকেতন
৩ জ্যৈষ্ঠ ১৩২৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন