রবীন্দ্রনাথ ঠাকুর
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে,
যেন সিন্ধুপারের পাখি তারা
যা য় যা য় যায় চলে ৷
আলোছায়ার সুরে অনেক কালের সে কোন দূরে
ডাকে আ য় আ য় আয় ব’লে ৷ ৷
যেথায় চলে গেছে আমার হারা ফাগুন-রাতি
সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি ৷—
আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন ব্যথা
কাঁদে হা য় হা য় হায় ব’লে ৷ ৷
শান্তিনিকেতন
শরৎ ১৩২৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন