রবীন্দ্রনাথ ঠাকুর
মোর মরণে তোমার হবে জয় ৷
মোর জীবনে তোমার পরিচয় ৷
মোর দুঃখ যে রাঙা শতদল
আজ ঘিরিল তোমার পদতল,
মোর আনন্দ সে যে মণিহার
মুকুটে তোমার বাঁধা রয় ৷ ৷
মোর ত্যাগে যে তোমার হবে জয় ৷
মোর প্রেমে যে তোমার পরিচয় ৷
মোর ধৈর্য তোমার রাজপথ
সে যে লঙ্ঘিবে বনপর্বত,
মোর বীর্য তোমার জয়রথ
তোমারি পতাকা শিরে বয় ৷ ৷
নুরুল
২২ ভাদ্র [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন