রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে ডাক দিল কে ভিতর-পানে—
ওরা যে ডাকতে জানে ৷
আশ্বিনে ওই শিউলিশাখে মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে ৷ ৷
ঘরছাড়া আজ ঘর পেল যে,
আপন-মনে রইল ম’জে ৷
হাওয়ায় হাওয়ায় কেমন ক’রে খবর যে তার পৌঁছল রে
ঘরছাড়া ওই মেঘের কানে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন