রবীন্দ্রনাথ ঠাকুর
দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে ৷
তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে ৷
শস্যক্ষেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থ হাওয়া লাগুক আমার মুক্তকেশে ৷ ৷
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে ৷
সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়,
আপন-মনে চোখের কোণে অশ্রু-আভাস উঠবে ভেসে ৷ ৷
[:চৈত্র ১৩৩২:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন