রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সকল কাঁটা ধন্য ক’রে ফুটবে গো ফুল ফুটবে ৷
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ৷
আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ৷ ৷
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন ৷
আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে
ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ৷ ৷
১৫ অগ্রহায়ণ [:১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন