রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ ৷
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ৷
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে—
খুশি রই আপন মনে, বাতাস বহে সুমন্দ ৷ ৷
সারা দিন আঁখি মেলে দুয়ারে রব একা ৷
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা ৷
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই মনে মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ ৷
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ ৷
শিলাইদহ
১৪ চৈত্র ১৩১৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন