রবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদ ওঠে নি সিন্ধুপারে ৷
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে,
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে ৷ ৷
তুমি গেলে যখন একলা চ’লে
চাঁদ উঠেছে রাতের কোলে ৷
তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে—
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে ৷ ৷
১৬ পৌষ ১৩৩০
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন