রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার মোহন রূপে কে রয় ভুলে!
জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে!
শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলো চুলে ৷
মোহন রূপে কে রয় ভুলে? ৷
কাঁপন ধরে বাতাসেতে—
পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে ৷
জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে
নিখিল-অশ্রু-সাগর-কূলে ৷
মোহন রূপে কে রয় ভুলে? ৷
সুরুল
১১ ভাদ্র [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন