রবীন্দ্রনাথ ঠাকুর
যথাসাধ্য-ভালো বলে, ওগো আরো-ভালো,
কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো?
আরো-ভালো কেঁদে কহে, আমি থাকি হায়
অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায় ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন