রবীন্দ্রনাথ ঠাকুর
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো ৷
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো ৷
ভরা সে পাত্র তারে বুকে ক’রে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে—
লও তুলে লও আজি নিশিভোরে প্রিয় হে প্রিয় ৷ ৷
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল ৷
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো ৷
এ রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্পসুবাস,
এরই ’পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো ৷ ৷
শান্তিনিকেতন
১৩ পৌষ ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন