রবীন্দ্রনাথ ঠাকুর
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে ৷
বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পুরে ৷
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে ৷ ৷
কোন দূরের মানুষ যেন এল আজ কাছে,
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে ৷
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপনমিলন-অমৃতগন্ধ-ঢালা ৷
মনে হয় তার চরণের ধ্বনি জানি—
হার মানি তার অজানা জনের সাজে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন